দারিদ্রতাকে ডিঙিয়ে বাজিমাত ফারাক্কার টোটোচালক কন্যার

16th July 2020 7:04 pm District
দারিদ্রতাকে ডিঙিয়ে বাজিমাত ফারাক্কার টোটোচালক কন্যার


#মাধ্যমিকে ৬৬১ পেয়ে ফরাক্কায় নজির গড়ল টোটোচালকের কন্যা সুমাইয়া#

ফরাক্কা,১৬ জুলাই: মাধ্যমিক পরীক্ষায় ৬৬১ নম্বর পেয়ে নজির স্থাপন করল এক টোটোচালকের কন্যা সুমাইয়া সিদ্দিকা।তার বাড়ি ফরাক্কা ব্লকের অর্জুনপুর পঞ্চায়েতের খোদাবন্দপুর গ্রামে।বাবা মোবারক হোসেন পেশায় টোটোচালক।মা বিড়িশ্রমিক। সুমাইয়ারা চারবোন ও একভাই‌।সে বাবা-মায়ের প্রথম সন্তান।চরম অভাবের সংসার। সুমাইয়া দক্ষিণ দিনাজপুরের বেস আন-নূর মডেল স্কুল থেকে এবছর মাধ্যমিক দিয়েছে।তার এই ফলে খুব খুশি পরিবারসহ এলাকার বাসিন্দারা।তার স্বপ্ন ডাক্তার হয়ে মানুষের সেবা করা। ইতিমধ্যেই সুমাইয়া আল-আমিন মিশনে একাদশ শ্রেণীতে ভর্তির প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সেখানে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে নিজের স্বপ্ন পূরণ করতে চায় সুমাইয়া ‌।





Others News

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন


সমবায়ের ওপর কেন্দ্রীয় হস্তক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসকদল,তার ফলস্বরূপ দলীয় কর্মীদের পথে নামিয়ে আন্দোলন করে রাজনৈতিক সুবিধা তুলতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়।বাম আমলে সমবায়ের তেমন উন্নতি সাধন না হলেও বর্তমান সরকার ঢেলে সাজিয়ে সমবায়ের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ঋণদান, কৃষক বন্ধু চেক প্রদান, কিষান ক্রেডিট কার্ড, প্রশিক্ষণের মাধ্যমে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করা, প্রভৃতি প্রকল্পের কাজ রাজ্য সরকার করে চলেছে,তারই ধারাবাহিকতায় নতুন সংযোজন ফারাক্কার বেনিয়াগ্রাম  সমবায় কৃষি উন্নয়ন  সমিতির নিজস্ব ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় কোঅপারেটিভ ব্যাঙ্কের ফারাক্কা শাখার সুপারভাইজার মোঃ জিয়াউর রহমান,আইসি ফারাক্কা জয়দেব ঘোষ, সমাজসেবী সোমেন পান্ডে সহ এলাকার আপামর জনসাধারণ, সুপারভাইজার বলেন রাজ্য সরকারের সহায়তায় সমবায়ের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের ও কৃষকদের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই সমবায়, কৃষক স্বনির্ভর হলেই দেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে সমবায়ের মুল লক্ষ্য, আইসি সমবায়ের শুভকামনা করেন ও মাস্কের ব্যবহার করার গুরুত্ব আরোপ করেন, সমবায়ের উন্নতি সাধনে  সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও আশা প্রকাশ করেন।