গ্রেপ্তার আরামবাগ টিভির কর্নধার

30th June 2020 10:59 am District
গ্রেপ্তার আরামবাগ টিভির কর্নধার


গ্রেপ্তার হলেন আরামবাগ টিভির কর্নধার সেখ সফিকুল ইসলাম, তাঁর স্ত্রী আলিমা বেগম, সাংবাদিক সূরজ আলি খান, উল্লেখ্য বিগত কয়েকমাস থেকে বিতর্কর কেন্দ্রবিন্দুতে ছিল এই চ্যানেলের কর্নধার, তার দাবি লকডাউনের মধ্যে আরিমবাগের বিভিন্ন ক্লাবকে আর্থিক অনুদান দেয় রাজ্য সরকার, প্রাপক ক্লাবগুলোর তালিকা সর্বসমক্ষে তথা সংবাদ মাধ্যমে প্রকাশ করি, তার জন্যই রাজ্য সরকারের চক্ষুশূল, বিগত কয়েকমাস থেকে একের পর এক নোটিশ দেয় পুলিশ, বিভিন্ন মামলায় জড়ানো হয় সেখ সফিকুল ইসলামকে,তার পরেও বিভিন্ন পঞ্চায়েতে আমফান ক্ষতিগ্রস্তদের তালিকা দূর্নীতি ও এনআরজিএ দূর্নীতির পর্দাফাস করে চলে,যার ফলে তৃনমূল দল থেকে কয়েকজন নেতাকে শোকজও করা হয়,পালে হাওয়া লাগে বিজেপির, রাজ্য বিজেপির নজরে চলে আসে এই চ্যানেলে,ঘোলাজলে মাছ ধরতে নেমে পড়ে বিজেপি,তার নতুন সংযোজন রাজ্য সরকারের বিবৃতি, তিনি বলেন আরামবাগ টিভির কর্নধারকে গ্রেপ্তার করে গনতন্ত্রের কন্ঠরোধ করা হচ্ছে,যদিও তৃনমূল নেতৃত্বের কোন বিবৃতি পাওয়া যায় নি। সূত্রের খবর কোন এক ব্যক্তি অভিযোগ করেন তিনি গাছ কাটতে গেলে তাঁকে বাঁধা দেয় এই চ্যানেল, ঘুষের বিনিময়ে দফারফা করতে চান,তারই অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তার।





Others News

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন


সমবায়ের ওপর কেন্দ্রীয় হস্তক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসকদল,তার ফলস্বরূপ দলীয় কর্মীদের পথে নামিয়ে আন্দোলন করে রাজনৈতিক সুবিধা তুলতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়।বাম আমলে সমবায়ের তেমন উন্নতি সাধন না হলেও বর্তমান সরকার ঢেলে সাজিয়ে সমবায়ের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ঋণদান, কৃষক বন্ধু চেক প্রদান, কিষান ক্রেডিট কার্ড, প্রশিক্ষণের মাধ্যমে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করা, প্রভৃতি প্রকল্পের কাজ রাজ্য সরকার করে চলেছে,তারই ধারাবাহিকতায় নতুন সংযোজন ফারাক্কার বেনিয়াগ্রাম  সমবায় কৃষি উন্নয়ন  সমিতির নিজস্ব ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় কোঅপারেটিভ ব্যাঙ্কের ফারাক্কা শাখার সুপারভাইজার মোঃ জিয়াউর রহমান,আইসি ফারাক্কা জয়দেব ঘোষ, সমাজসেবী সোমেন পান্ডে সহ এলাকার আপামর জনসাধারণ, সুপারভাইজার বলেন রাজ্য সরকারের সহায়তায় সমবায়ের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের ও কৃষকদের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই সমবায়, কৃষক স্বনির্ভর হলেই দেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে সমবায়ের মুল লক্ষ্য, আইসি সমবায়ের শুভকামনা করেন ও মাস্কের ব্যবহার করার গুরুত্ব আরোপ করেন, সমবায়ের উন্নতি সাধনে  সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও আশা প্রকাশ করেন।