পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদি করোনা পজিটিভ।
ওহিদ রেহমান
ক্রিকেট বিশ্বের অন্যতম গ্ল্যামার বয় এবং পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার অধিনায়ক শাহীদ আফ্রিদি করোনা পজিটিভ। বুমবুম আফ্রিদিই হলেন ক্রিকেট বিশ্বের আলোচিত প্রথম কোভিড পজিটিভ। শনিবার তাঁর নিজস্ব টুইটার হ্যান্ডেলে তিনি বলেন,- আমি বৃহস্পতিবার থেকে অসুস্থতা বোধ করছি। আমার শরীর খারাপভাবে ব্যথা পেয়েছিল। আমার পরীক্ষা হয়েছে এবং দুর্ভাগ্যক্রমে আমি কোভিড পজিটিভ। সবাই, আমার জন্য দোয়া করবেন।
Shahid Afridi
✔@SAfridiOfficial
I’ve been feeling unwell since Thursday; my body had been aching badly. I’ve been tested and unfortunately I’m covid positive. Need prayers for a speedy recovery, InshaAllah #COVID19 #pandemic #hopenotout #staysafe #stayhome
44.6K
1:55 PM - Jun 13, 2020
দীর্ঘ ২২ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে (১৯৯৬-২০১৮) আফ্রিদি পাকিস্তানের হয়ে খেলেছেন, ২৭ টি টেস্ট (১৭১৬ রান এবং ৪৮টি উইকেট), ৩৯৮ ওয়ানডে (৮০৬৪ রান এবং ৩৯৫টি উইকেট) এবং ৯৯ টি -২০ (১৪১৬ রান এবং ৯৮টি উইকেট) আন্তর্জাতিক ম্যাচ।
বর্তমানে তিনি তাঁর নামাঙ্কিত দাতব্য প্রতিষ্ঠানের পক্ষে নিরলস কাজ করে চলেছেন। করোনা প্রাদুর্ভাবের প্রাক্কালে তিনি অসহায় মানুষদের সাহায্য করেছেন নিয়মিত।
পাকিস্তানের ক্রিকেট বোর্ড এবং তার সতীর্থদের পক্ষে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।