*#করোনা_মোকাবিলায়_অর্জুনপুর_পয়েন্ট_স্টার_ক্লাব_জাতি_ধর্ম_বর্ণ_নির্বিশেষে_ফারাক্কা_ব্লকের_300_পরিবার_কে_খাদ্য_সামগ্রী_লুঙ্গি_কাপড়_এবং_নগদ_100_দিয়ে_নজির_গড়লো।*
ফারাক্কা: লকডাউনে ঈদের সময় পূর্বের ন্যায় দুস্থ অসহায়দের পাশে দাঁড়ালো অর্জুনপুর পয়েন্ট স্টার ক্লাব।রবিবার ফারাক্কা ব্লকের ১৫ টি গ্রামের ৭০টি পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে চিনি,দুধ,ডাল,তেল,লাচ্ছা,পেয়াজ,রসুন,সয়াবিন সহ ১০টি খাদ্য সামগ্রী এবং 100 টাকা নগদ পৌঁছে দেন ক্লাবের সদস্যরা।
এছাড়াও প্রায় শতাধিক পরিবারের কাউকে লুঙ্গি এবং কাউকে শাড়ি দেওয়া হয়।
*সান্তাক্লজ রুপি সদস্যদের সহযোগিতায় অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে পেরে আপ্লুত সেক্রেটারি রিপন হাসান এবং প্রেসিডেন্ট কাজল ইসলাম।*
*প্রেসিডেন্ট জানান "একে তো করোনা আবার আগামী কাল ঈদ, এইজন্যই কিছু দুস্থদের ঠোঁটের হাসি পুনরায় ফিরিয়ে দিতে আমাদের এই মহৎ উদ্যোগ"*
*সেক্রেটারি বলেন "কিছুদিন আগেই করোনার শুরুতে আমরা প্রায় 400 পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছিলাম। এটি আমাদের এই মহতী উদ্যোগের দ্বিতীয় ধাপ।"*
*এই মহৎ কাজ কে সাফল্যের রূপ দেওয়ার জন্য আমাদের ক্লাবের যে সমস্ত সদস্য এবং আরও অনেক শুভাকাঙ্ক্ষী সাহায্য করেছেন তাদেরকে ক্লাবের পক্ষ থেকে জানাই অশেষ ধন্যবাদ এবং স্যালুট।*