অভিনেত্রী দেবশ্রী ভট্টাচার্য্য অভিনীত গোধূলি পার্ট-2 এর অর্জিত অর্থ দুঃস্থদের দানের অঙ্গীকার

19th May 2020 10:49 pm District
অভিনেত্রী দেবশ্রী ভট্টাচার্য্য অভিনীত গোধূলি পার্ট-2 এর অর্জিত অর্থ দুঃস্থদের দানের অঙ্গীকার


 মুখ্যমন্ত্রীর আশির্বাদধন্যা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃনমূল সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী মহাশয়ের স্নেহধন্যা অভিনেত্রী দেবশ্রী ভট্টাচার্য্যের অভিনীত  আসছে আবার গোধুলী, শীঘ্রই রিলিজ হতে চলেছে গোধুলী'র পার্ট ২, পার্ট ১ টা সবার ই দেখা | এবার পার্ট ২ দেখার অপেক্ষায় রয়েছে দর্শক | পার্ট ১ এ দর্শক নায়িকা দেবশ্রী কে দেখেছিল এক আদর্শ স্ত্রী, আদর্শ প্রেমিকার চরিত্রে | যার চোখে ছিল অনেক স্বপ্ন , সংসার করা শ্বশুর বাড়ি তে গিয়ে  গোটা পরিবার কে নিয়ে | কিন্তু তার সেই স্বপ্ন টা ভেঙ্গে গেছিল , এক দুরারোগ্য ব্যাধী তাকে গ্রাস করেছিল , তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল , দু চোখে স্বপ্ন নিয়ে , শ্বশুর বাড়ি গিয়ে সংসার করা তার আর হয় নি | তবে এবার পার্ট ২ তে নতুন কি চমক আছে সেটা দেখার জন্যই সবাই অধীর আগ্রহে বসে আছেন দর্শকরা | তবে এটুকু জানা গেছে এবার পার্ট ২ তে জুটি বেঁধেছেন দেবশ্রী ওরফে রাই, অভির সাথে | তবে এই অভি পার্ট ১ এর অভি এক নয় |  অভিনেতা অর্নব এর পরিবর্তে এবার ছোট পর্দার অতি পরিচিত মুখ  অভিনেতা অভিনন্দন ওরফে অভি কে দেখা যাবে রাই সুন্দরীর  এর সাথে জুটি বাঁধতে | কাহিনী ও চিত্র নাট্য ও পরিচালনা শ্রী বরুনের ই|  আর নায়িকা দেবশ্রী ওরফে রাই আরও জানান যে এই গোধুলী পার্ট ২ এর শ্যুটিং এর মূল উদ্দেশ্য হল , করোনা ভাইরাসের জন্য লকডাউনের কবলে পরে প্রচুর দিন আনা দিন খাওয়া পরিবারের মানুষ আছেন , যাদের আর্থিক অনটন দেখা দিয়েছে , সেই সকল মানুষের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে, এই প্রজেক্ট থেকে অর্জিত টাকা | ঘরে বসেই শুটিং করছেন তিনি | নায়িকা দেবশ্রী ওরফে রাই এর আগেও তার মানবীকতার নিদর্শন দিয়েছেন নিজের এলাকার অস্বচ্ছল পরিবার গুলোর পাশে দাঁড়িয়ে , তাদের ওপর তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন , টানা ১৪ দিন যাবৎ কয়েক শো পরিবার কে খাদ্য দ্রব্য দিয়ে সাহায্য করেছেন লকডাউন চলা কালীন | আগামী দিনেও আরও করবেন | ওনার এই মানবীকতা দেখে এলাকা বাসীও খুশী , পেশায় অভিনেত্রী হলেও নেশায় নেত্রী বলাই চলে, মাটির মানুষ মাটিতে নেমে জনসেবায় নিয়োজিত থাকছেন, মানুষ হয়ে জন্মেছি যখন ভালো  মানুষ হয়ে মরতে চাই বলে তিনি জানিয়েছেন।





Others News

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন


সমবায়ের ওপর কেন্দ্রীয় হস্তক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসকদল,তার ফলস্বরূপ দলীয় কর্মীদের পথে নামিয়ে আন্দোলন করে রাজনৈতিক সুবিধা তুলতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়।বাম আমলে সমবায়ের তেমন উন্নতি সাধন না হলেও বর্তমান সরকার ঢেলে সাজিয়ে সমবায়ের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ঋণদান, কৃষক বন্ধু চেক প্রদান, কিষান ক্রেডিট কার্ড, প্রশিক্ষণের মাধ্যমে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করা, প্রভৃতি প্রকল্পের কাজ রাজ্য সরকার করে চলেছে,তারই ধারাবাহিকতায় নতুন সংযোজন ফারাক্কার বেনিয়াগ্রাম  সমবায় কৃষি উন্নয়ন  সমিতির নিজস্ব ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় কোঅপারেটিভ ব্যাঙ্কের ফারাক্কা শাখার সুপারভাইজার মোঃ জিয়াউর রহমান,আইসি ফারাক্কা জয়দেব ঘোষ, সমাজসেবী সোমেন পান্ডে সহ এলাকার আপামর জনসাধারণ, সুপারভাইজার বলেন রাজ্য সরকারের সহায়তায় সমবায়ের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের ও কৃষকদের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই সমবায়, কৃষক স্বনির্ভর হলেই দেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে সমবায়ের মুল লক্ষ্য, আইসি সমবায়ের শুভকামনা করেন ও মাস্কের ব্যবহার করার গুরুত্ব আরোপ করেন, সমবায়ের উন্নতি সাধনে  সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও আশা প্রকাশ করেন।