মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের মানবিক প্রয়াস

12th May 2020 2:31 pm District
মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের মানবিক প্রয়াস


কল্পতরু মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক,রাজ্য সরকারের ত্রান তহবিলে জেলাশাসক জগদীশ প্রসাদ মীনার হাতে কুড়ি লক্ষ ঊনষাট হাজার দুইশত বিরানব্বই টাকার চেক তুলে দেন মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক অপূর্ব সরকার ও সিইও জন্মেনজয় মন্ডল। একদিনে করোনার দাপটে ঘরবন্দী মানুষ,আয় বন্ধ, উপরন্তু বিভিন্ন প্রকল্প চলমান রাখা ও নতূন প্রকল্প বাস্তবায়নে বিপূল অর্থ প্রয়োজন, অন্যদিকেরাজ্যের আয়ের সিংহভাগ কেন্দ্র ঋনের সুদ পরিশোধ করতে গিয়ে রাজ্যের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, এমতাবস্থায় রাজ্য সরকারের কাছে অর্থ  প্রয়োজন,এসব কথা মাথায় রেখে জেলাজুড়ে ছড়িয়ে থাকা সমবায়ের মিলিত প্রয়াসে উক্ত অর্থ এই ব্যাঙ্ক গুলোর প্রধান শাখার আধিকারিকদের উদ্যোগে একাজ সম্পন্ন হল।





Others News

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন


সমবায়ের ওপর কেন্দ্রীয় হস্তক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসকদল,তার ফলস্বরূপ দলীয় কর্মীদের পথে নামিয়ে আন্দোলন করে রাজনৈতিক সুবিধা তুলতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়।বাম আমলে সমবায়ের তেমন উন্নতি সাধন না হলেও বর্তমান সরকার ঢেলে সাজিয়ে সমবায়ের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ঋণদান, কৃষক বন্ধু চেক প্রদান, কিষান ক্রেডিট কার্ড, প্রশিক্ষণের মাধ্যমে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করা, প্রভৃতি প্রকল্পের কাজ রাজ্য সরকার করে চলেছে,তারই ধারাবাহিকতায় নতুন সংযোজন ফারাক্কার বেনিয়াগ্রাম  সমবায় কৃষি উন্নয়ন  সমিতির নিজস্ব ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় কোঅপারেটিভ ব্যাঙ্কের ফারাক্কা শাখার সুপারভাইজার মোঃ জিয়াউর রহমান,আইসি ফারাক্কা জয়দেব ঘোষ, সমাজসেবী সোমেন পান্ডে সহ এলাকার আপামর জনসাধারণ, সুপারভাইজার বলেন রাজ্য সরকারের সহায়তায় সমবায়ের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের ও কৃষকদের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই সমবায়, কৃষক স্বনির্ভর হলেই দেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে সমবায়ের মুল লক্ষ্য, আইসি সমবায়ের শুভকামনা করেন ও মাস্কের ব্যবহার করার গুরুত্ব আরোপ করেন, সমবায়ের উন্নতি সাধনে  সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও আশা প্রকাশ করেন।