মাত্র 54 বছর বয়সে প্রয়াত হলেন বলিউড অভিনেতা ইরফান খান। 2018 সাল থেকে তিনি কোলন ক্যান্সারে ভুগছিলেন। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে আজ সকাল 10 টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত বলিউড অভিনেতা।1966-2020
আমার দেখা সর্বকালের একজন সেরা অভিনেতা, একজন আদর্শ মানুষ এই অকালে ছেড়ে চলে গেলেন।
শুরুটা কঠিন ছিল, প্রথম ফিল্ম #SALAAMBOMBAY - 1988 খুব একটা ভালো নাম করতে পারেনি, ফলস্বরূপ Career প্রায় শেষ, কিন্তু না, এ যে জন্মগত অভিনেতা, ফিরে আসলেন Negative Role এ 2003 এ #Haasil এর হাত ধরে, Critics দের নজরে এলেন। 2004 এই আবার #Maqbool এও Hit, ফল হাতেনাতেই, প্রথম Film Fare Award for Negative Role.
প্রিয় এই অভিনেতার Break Through সেরা ছিল 2007 এর #LIFEINAMETRO এর Supporting role। এর পরে তো গল্প সবার জানা। Oscar nominated একাধিক Movie, জিতেছেন ও। পকেটে রয়েছে BAFTA র মতো Prestigious Award ও। The Warrior (2001), The Namesake (2006), The Darjeeling Limited (2007), the Academy Award winning film Slumdog Millionaire (2008), New York, I Love You (2009), The Amazing Spider-Man (2012), Life of Pi (2012), Jurassic World (2015) ও Inferno (2016) এর মত কালজয়ী আন্তর্জাতিক চলচ্চিত্রে IRFAN KHAN একজন জ্বলন্ত নক্ষত্র।
সামাজিক স্তরে বহুমুখী কাজেও ইরফান সবসময়েই সবার পাশে থেকেছেন আজীবন। Angrezi Medium যে তোমার শেষ হবে এটা স্বপ্নেও ভাবিনি। আগামীতে তোমার আসার কথা ছিল The Song of Scorpions, Divine Lovers, Takadum, Lions of the Sea এর মতো Blockbuster গুলো।
29 এ এপ্রিল 2020, এই Lockdown এর মধ্যেই তোমার ছেড়ে চলে যাওয়া আমি মানতে পারলাম না। যেখানেই থেকো ভালো থেকো ইরফান।
~ Copied.