দারিদ্রতা কোন বাধা নয়

22nd April 2020 District
দারিদ্রতা কোন বাধা নয়


সমস্ত Al_AMEENIANS তথা আল-আমিন মিশনের গর্ব ডঃ সালমান মণ্ডল 
আমাদের সবার মুখ চেনা Dr Salman Mondal,BMOH( ব্লক স্বাস্থ্য আধিকারিক) Beldanga-I block (www.facebook.com/salman.mondal1) আমাদের আল-আমিন মিশনের  প্রাক্তনি। সেই হত দরিদ্র পরিবার থেকে উঠে আসা,   ৭বছর বয়সে মাতৃহারা  সালমান ২০০৮ সালে এই গর্বের আল-আমিন মিশনে ভর্তি হয় এবং আজ সেই ছোট্ট বেড়ে ওঠা সালমান সমাজ ও বেলডাঙ্গাবাসীর চোখে  হয়ে উঠেছে গরীবের বন্ধু তথা প্রকৃত ডাক্তার বাবু এবং কঠোর পারিশ্রমরত কর্তব্যপরায়ণ  ব্লক স্বাস্থ্য আধিকারিক। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পাশে দাঁড়িয়েছেন । উনি Duty থেকে কোয়াটার এ যখন খাওয়া দাওয়া বা বিশ্রাম নেওয়ার জন্য আসেন তখন দেখা যায় এক লম্বা লাইন এবং জিজ্ঞাসা করলে বলে সালমান ডাক্তার বাবুকে দেখাবে , কেউ আসে প্রেশার মাপার জন্য ,কেউ আসে ওষুধ লিখে নেওয়ার জন্য ।তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম না নিয়ে   Dr Salman Mondal তাদের সমস্যা সমাধান করার কাজে ব্যাতি-ব্যাস্ত  হয়ে পড়েন  ,কাউকে নিজের কাছে থাকা বিভিন্ন  কোম্পানি থেকে পাওয়া ওষুধ দিয়ে বা কাউকে ওষুধের নাম লিখে দিয়ে বা কাউকে নিজের পকেট থেকে টাকা বের করে দিয়ে , তবে উনাকে কোনদিনও বিরক্ত বোধ করতে দেখিনি । এই মহান কাজ টা চালিয়ে আসছেন যেদিন(২০১৮ সাল) থকে তিনি এই বেলডাঙ্গার BMOH হয়ে এসেছেন । উনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না , বেলডাঙ্গাবাসি  অনেক ভাগ্য করে এইরকম ব্লক স্বাস্থ্য আধিকারিক পেয়েছেন এবং উনি  গরীবের প্রকৃত বন্ধু। এই মহামারির {Coronavirus (COVID-19)} সময় কি ভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এবং লক-ডাউন এর উপকারিতা নিয়ে বুঝিয়েছেন , তার লিঙ্ক নিচে আছে দেখুন। 
http://www.kothabarta.in/2020/03/disobey-home-quarentain.html?m=1
https://www.youtube.com/watch?v=aKmHyMXwBMw&feature=youtu.be
https://www.youtube.com/watch?v=ZjJpzRGn1K0&feature=youtu.be 
#Collected_By_Inhabitant_of_Beldanga & #Also_Alumni





Others News

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন


সমবায়ের ওপর কেন্দ্রীয় হস্তক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসকদল,তার ফলস্বরূপ দলীয় কর্মীদের পথে নামিয়ে আন্দোলন করে রাজনৈতিক সুবিধা তুলতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়।বাম আমলে সমবায়ের তেমন উন্নতি সাধন না হলেও বর্তমান সরকার ঢেলে সাজিয়ে সমবায়ের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ঋণদান, কৃষক বন্ধু চেক প্রদান, কিষান ক্রেডিট কার্ড, প্রশিক্ষণের মাধ্যমে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করা, প্রভৃতি প্রকল্পের কাজ রাজ্য সরকার করে চলেছে,তারই ধারাবাহিকতায় নতুন সংযোজন ফারাক্কার বেনিয়াগ্রাম  সমবায় কৃষি উন্নয়ন  সমিতির নিজস্ব ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় কোঅপারেটিভ ব্যাঙ্কের ফারাক্কা শাখার সুপারভাইজার মোঃ জিয়াউর রহমান,আইসি ফারাক্কা জয়দেব ঘোষ, সমাজসেবী সোমেন পান্ডে সহ এলাকার আপামর জনসাধারণ, সুপারভাইজার বলেন রাজ্য সরকারের সহায়তায় সমবায়ের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের ও কৃষকদের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই সমবায়, কৃষক স্বনির্ভর হলেই দেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে সমবায়ের মুল লক্ষ্য, আইসি সমবায়ের শুভকামনা করেন ও মাস্কের ব্যবহার করার গুরুত্ব আরোপ করেন, সমবায়ের উন্নতি সাধনে  সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও আশা প্রকাশ করেন।