#রাজ্য_সরকারের_প্রচেষ্টা_প্রকল্প
#কারা_আবেদন_করতে_পারবে:-
পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা দিনমজুর বা শ্রমিক যিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যাক্তি করোনা ভাইরাসের কারণে কর্মসংস্থানের সুযোগ হারিয়েছেন এবং যার আয়ের অন্য কোনো বিকল্প নেই এরকম ব্যাক্তি।
#কীভাবে_আবেদন_করবেন:-
জেলার ক্ষেত্রে জেলাশাসক এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাসিন্দা হলে কমিশনার, KMC এর কাছে (ফর্ম্যাট - Annexure-A অনুযায়ী) আবেদনকারী ব্যাক্তিদের আবেদনপত্রটি ব্যক্তিগতভাবে জমা দিতে হবে।
#কোথায়_আবেদনপত্র_পাবেন_ও_জমা_দেবেন:-
১. জেলার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের অফিস বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মনোনীত অফিস
২. কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার বাসিন্দা হলে কমিশনার অফিস, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারের অফিসে
👉আবেদনপত্র টি বিনামূল্যে পাওয়া যাবে।
👉আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন জমা দিতে হবে।।
🔵 একটি পরিবারের একজনই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।।
🔴 রাজ্যের অন্য কোনো সামাজিক সুরক্ষা যোজনার অন্তর্গত কোনো পেনশন (বার্ধক্য, বিধবা এবং প্রতিবন্ধী) প্রকল্পের সুবিধাভোগী হলে আবেদন করতে পারবেন না।।
⚫ এই প্রকল্পটি 15 ই এপ্রিল, 2020 15 ই মে, 2020 পর্যন্ত কার্যকর থাকবে।।