জঙ্গীপুর পুলিশ জেলার প্রয়াস

13th April 2020 District
জঙ্গীপুর পুলিশ জেলার প্রয়াস


লকডাউন নিশ্চিত করতে জঙ্গীপুর জেলা পুলিশের পক্ষ থেকে রাস্তায় ছবি প্রদর্শন করিয়ে সকলকে সতর্ক করা হচ্ছে। আপনারা লকডাউন মেনে ঘরে থাকুন এবং সুস্থ থাকুন,সারা দেশজুড়ে পুলিশের উদ্যোগে জনসাধারণের কাছে সহযোগিতার হাত অহরহ দেখা যাচ্ছে,জুতো সেলাই থেকে চন্ডীপাঠ সবই পুলিশ করছে বলে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন,যদিও কোথাও কোথাও পুলিশের ওপর আক্রমণ হচ্ছে, গতকাল এক পুলিশের উপর আক্রমণ হয় অন্যরাজ্যে, বিবেকহীন সমাজের আবর্জনাদের জন্য কড়া পদক্ষেপের পথেই হাঁটতে হচ্ছে সরকারকে, আপনার আমার জন্য তাঁরা দিবারাত্রি পরিবার ত্যাগ করে দেশের সেবা করে চলেছেন,তাই তাদের কাজে সাহায্য করুন।





Others News

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন


সমবায়ের ওপর কেন্দ্রীয় হস্তক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসকদল,তার ফলস্বরূপ দলীয় কর্মীদের পথে নামিয়ে আন্দোলন করে রাজনৈতিক সুবিধা তুলতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়।বাম আমলে সমবায়ের তেমন উন্নতি সাধন না হলেও বর্তমান সরকার ঢেলে সাজিয়ে সমবায়ের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ঋণদান, কৃষক বন্ধু চেক প্রদান, কিষান ক্রেডিট কার্ড, প্রশিক্ষণের মাধ্যমে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করা, প্রভৃতি প্রকল্পের কাজ রাজ্য সরকার করে চলেছে,তারই ধারাবাহিকতায় নতুন সংযোজন ফারাক্কার বেনিয়াগ্রাম  সমবায় কৃষি উন্নয়ন  সমিতির নিজস্ব ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় কোঅপারেটিভ ব্যাঙ্কের ফারাক্কা শাখার সুপারভাইজার মোঃ জিয়াউর রহমান,আইসি ফারাক্কা জয়দেব ঘোষ, সমাজসেবী সোমেন পান্ডে সহ এলাকার আপামর জনসাধারণ, সুপারভাইজার বলেন রাজ্য সরকারের সহায়তায় সমবায়ের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের ও কৃষকদের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই সমবায়, কৃষক স্বনির্ভর হলেই দেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে সমবায়ের মুল লক্ষ্য, আইসি সমবায়ের শুভকামনা করেন ও মাস্কের ব্যবহার করার গুরুত্ব আরোপ করেন, সমবায়ের উন্নতি সাধনে  সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও আশা প্রকাশ করেন।