লকডাউনের সময়সীমা বৃদ্ধি

11th April 2020 District
লকডাউনের সময়সীমা বৃদ্ধি


বাড়ল লকডাউনের সময়সীমা।১৪ এপ্রিল নয় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত থাকছে লকডাউন।শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের পরই নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একনজরে দেখুন সাংবাদিক বৈঠকে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-

* রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ৯৫

* ১৬টি পরিবারের ৭০ জন সংক্রমিত

* ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন

* বেকারি,গম ও তেলের মিল চালু

* সব জায়গায় নিয়ম মেনে কাজ করতে হবে

* নিয়ম ভাঙলেই ব্যবস্থা নেওয়া হবে

* জীবন এবং জীবিকাকে রক্ষা করতে হবে

* হটস্পট নয়,কিছু এলাকা চিহ্নিত করা হয়েছে।

* চিহ্নিত এলাকাগুকিতে সব বন্ধ থাকবে এমন তথ্য ঠিক নয়

* আগামী ২ সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল সময়

* কষ্ট হলেও সবাই বাড়িতে থাকুন,কেউ বাইরে বের হবেন না

* রাস্তায় একসঙ্গে ভিড় করা যাবে না

* দোকানে বাজারে ভিড় করবেন না

* ড্রোনের মাধ্যমে জমায়েতে নজরদারি

* ৩টি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে

* ১০ জুন পর্যন্ত স্কুল-কলেজ সব বন্ধ

* মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস পাবেন

* এই বিষয়ে সাহায্য করতে পুলিশের অ্যাপ হবে

* অনলাইন হোম ডেলিভারি চালু আছে

* সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাজার খোলা থাকবে

* যৌনপল্লী এবং বৃহন্নলাদের খাবারের ব্যবস্থা করবে পুলিশ

* কৃষকদের জন্য চালু নতুন অন্নদাত্রী অ্যাপ

* অ্যাপের মাধ্যমে শস্য কেনা হবে

* ২-৩ দিনের মধ্যে এই সুবিধা চালু হবে।





Others News

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন


সমবায়ের ওপর কেন্দ্রীয় হস্তক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসকদল,তার ফলস্বরূপ দলীয় কর্মীদের পথে নামিয়ে আন্দোলন করে রাজনৈতিক সুবিধা তুলতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়।বাম আমলে সমবায়ের তেমন উন্নতি সাধন না হলেও বর্তমান সরকার ঢেলে সাজিয়ে সমবায়ের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ঋণদান, কৃষক বন্ধু চেক প্রদান, কিষান ক্রেডিট কার্ড, প্রশিক্ষণের মাধ্যমে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করা, প্রভৃতি প্রকল্পের কাজ রাজ্য সরকার করে চলেছে,তারই ধারাবাহিকতায় নতুন সংযোজন ফারাক্কার বেনিয়াগ্রাম  সমবায় কৃষি উন্নয়ন  সমিতির নিজস্ব ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় কোঅপারেটিভ ব্যাঙ্কের ফারাক্কা শাখার সুপারভাইজার মোঃ জিয়াউর রহমান,আইসি ফারাক্কা জয়দেব ঘোষ, সমাজসেবী সোমেন পান্ডে সহ এলাকার আপামর জনসাধারণ, সুপারভাইজার বলেন রাজ্য সরকারের সহায়তায় সমবায়ের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের ও কৃষকদের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই সমবায়, কৃষক স্বনির্ভর হলেই দেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে সমবায়ের মুল লক্ষ্য, আইসি সমবায়ের শুভকামনা করেন ও মাস্কের ব্যবহার করার গুরুত্ব আরোপ করেন, সমবায়ের উন্নতি সাধনে  সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও আশা প্রকাশ করেন।