বিপদে পাশে স্কুলশিক্ষক

11th April 2020 District
বিপদে পাশে স্কুলশিক্ষক


#মানুষ_মানুষের_জন্য 

'মানুষ মানুষের জন্য' ভূপেন হাজারিকার শতাব্দীখ্যাত এই গানটির সত্যতা প্রমাণ করল মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার আমতলা উচ্চ বিদ্যালয় (উ. মা)। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত অনুদানের ভিত্তিতে  ১০৮০০১/- (এক লক্ষ আট হাজার এক টাকা) টাকার একটি ফাণ্ড গড়ে ওঠে। সেই টাকায় নিত্য-প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী (চাল,ডাল, আলু, তেল,মুড়ি,সাবান প্রভৃতি)  বিদ্যালয় সংলগ্ন এলাকার তিনটি গ্রামের ২৬০টি নিরুপায় পরিবারের হাতে তুলে দেওয়া হয় আজ শনিবার অর্থাৎ ১১/০৪/২০২০ তারিখে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহ: রফিকুল ইসলাম মহাশয় কয়েকজন শিক্ষক ও শিক্ষাকর্মীকে পাশে নিয়ে এ মহৎকর্ম সম্পাদন করেন। এবিষয়ে প্রধান শিক্ষক মহাশয় অভিব্যক্তি প্রকাশ করে আমাদের জানান " আজ এই দুর্দিনে এলাকার নিরুপায় মানুষদের হাতে সাধ্যমতো ত্রাণ পৌঁছে দিতে পেরে আমি খুব গর্বিত মনে করছি। তবে সেইসঙ্গে একাজে আমি আমার সকল সহকর্মীকে পাশে পেয়েছি। তাঁদের সহযোগিতা ছাড়া আমার একার পক্ষে একাজ সম্ভব হতো না। তাই তাঁদের প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। আগামীতেও তাঁরা এভাবেই আমার পাশে থাকবেন। আর সবশেষে আমি এলাকার মানুষের কাছে করজোড়ে আবেদন করছি লকডাউন চলাকালীন সময়ে তাঁরা যেন ঘর থেকে বের না হন এবং স্বাস্থ্যবিধি মেনে চলেন।" আমতলাবাসী জুরবানী সেখ আমাদের জানান, "স্কুলের মাস্টারদের কাছে এই সাহায্য আমরা আশা করিনি। এই সাহায্য পেয়ে কয়েকদিন হয়তো আমরা পেট ভরে খেতে পারব।"





Others News

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন


সমবায়ের ওপর কেন্দ্রীয় হস্তক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসকদল,তার ফলস্বরূপ দলীয় কর্মীদের পথে নামিয়ে আন্দোলন করে রাজনৈতিক সুবিধা তুলতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়।বাম আমলে সমবায়ের তেমন উন্নতি সাধন না হলেও বর্তমান সরকার ঢেলে সাজিয়ে সমবায়ের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ঋণদান, কৃষক বন্ধু চেক প্রদান, কিষান ক্রেডিট কার্ড, প্রশিক্ষণের মাধ্যমে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করা, প্রভৃতি প্রকল্পের কাজ রাজ্য সরকার করে চলেছে,তারই ধারাবাহিকতায় নতুন সংযোজন ফারাক্কার বেনিয়াগ্রাম  সমবায় কৃষি উন্নয়ন  সমিতির নিজস্ব ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় কোঅপারেটিভ ব্যাঙ্কের ফারাক্কা শাখার সুপারভাইজার মোঃ জিয়াউর রহমান,আইসি ফারাক্কা জয়দেব ঘোষ, সমাজসেবী সোমেন পান্ডে সহ এলাকার আপামর জনসাধারণ, সুপারভাইজার বলেন রাজ্য সরকারের সহায়তায় সমবায়ের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের ও কৃষকদের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই সমবায়, কৃষক স্বনির্ভর হলেই দেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে সমবায়ের মুল লক্ষ্য, আইসি সমবায়ের শুভকামনা করেন ও মাস্কের ব্যবহার করার গুরুত্ব আরোপ করেন, সমবায়ের উন্নতি সাধনে  সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও আশা প্রকাশ করেন।