মন্ত্রী জাকির হোসেনের অভিনব প্রয়াস

11th April 2020 District
মন্ত্রী জাকির হোসেনের অভিনব প্রয়াস


 মুর্শিদাবাদের প্রখ্যাত শিল্পপতি তথা রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের সহায়তায় দুঃস্থ অসহায়দের সব্জি বিতরণ শুরু হল, লকডাউনের প্রভাবে মানুষের সংসার চালানো দায় হয়ে পড়েছে এমতাবস্থায় তাঁর এগিয়ে আসায় আশার আলো দেখছেন দরিদ্র মানুষ, এদিন সুতী থানার হকসাহেব পাড়ায় জেলা পরিষদ সদস্য মন্টু রহমানকে সঙ্গে নিয়ে কয়েকশো পরিবারের হাত সবজি তুলে দেন, আপাদমস্তক দানবীর জাকির হোসেন সারাবছর মানুষের পাশে থাকেন বলে এলাকাবাসীর দাবি, জঙ্গীপুরের এই বিধায়ক বিধানসভার বিভিন্ন এলাকায় কয়েক হাজার মানুষকে  চাল,আলু,তেল বিলি করেন। মুখ্যমন্ত্রী বিড়ি শ্রমিকদের জন্য বিড়ি শিল্প চালু করার ঘোষণাকে উনি স্বাগত জানিয়েছেন,যদিও বাস্তবে চালু করা বিশ বাঁও জলে, ও লকডাউনে ভিনরাজ্যে বিড়ি ও পন্য পরিবহন করতে না পারলে বিড়ি চালু করা সম্ভব নয় বলে মনে করেন ওয়াকিবহাল মহল,কারন সিংহভাগ বিড়ি ভিনরাজ্যে বিক্রি করতে হয়।





Others News

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন

ফারাক্কার বেনিয়াগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন


সমবায়ের ওপর কেন্দ্রীয় হস্তক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসকদল,তার ফলস্বরূপ দলীয় কর্মীদের পথে নামিয়ে আন্দোলন করে রাজনৈতিক সুবিধা তুলতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়।বাম আমলে সমবায়ের তেমন উন্নতি সাধন না হলেও বর্তমান সরকার ঢেলে সাজিয়ে সমবায়ের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ঋণদান, কৃষক বন্ধু চেক প্রদান, কিষান ক্রেডিট কার্ড, প্রশিক্ষণের মাধ্যমে স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর করা, প্রভৃতি প্রকল্পের কাজ রাজ্য সরকার করে চলেছে,তারই ধারাবাহিকতায় নতুন সংযোজন ফারাক্কার বেনিয়াগ্রাম  সমবায় কৃষি উন্নয়ন  সমিতির নিজস্ব ভবন উদ্বোধন, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় কোঅপারেটিভ ব্যাঙ্কের ফারাক্কা শাখার সুপারভাইজার মোঃ জিয়াউর রহমান,আইসি ফারাক্কা জয়দেব ঘোষ, সমাজসেবী সোমেন পান্ডে সহ এলাকার আপামর জনসাধারণ, সুপারভাইজার বলেন রাজ্য সরকারের সহায়তায় সমবায়ের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের ও কৃষকদের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই সমবায়, কৃষক স্বনির্ভর হলেই দেশ এগিয়ে যাবে এটাই হচ্ছে সমবায়ের মুল লক্ষ্য, আইসি সমবায়ের শুভকামনা করেন ও মাস্কের ব্যবহার করার গুরুত্ব আরোপ করেন, সমবায়ের উন্নতি সাধনে  সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও আশা প্রকাশ করেন।